ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, চক্রের আরও দুই সদস্যের নাম প্রকাশ

Numan Ahmad
  • প্রকাশের সময় : ০৯:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 39

শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, চক্রের আরও দুই সদস্যের নাম প্রকা

শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে মোঃ সেলিম মিয়া (৩৪) নামে এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে সোমবার (১৬ নভেম্বর) ময়মনসিংহ জেলার শ্রীবরদী উপজেলার বাবলাকোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সেলিম মিয়া শেরপুরের শ্রীবরদী উপজেলার বোগলাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি মোঃ ওয়াদুদ মিয়ার ছেলে। আটকের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সেলিম মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, মানব পাচার চক্রের সঙ্গে শ্রীবরদী উপজেলার ঝুলগাঁও গ্রামের মোঃ স্বপন ও বৈষ্ঠমপাড়া গ্রামের মোঃ সুমনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও বিষয়টি অধিকতর তদন্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

৩৯ বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
নোমান আহমেদ

নোমান আহমেদ

উপজেলা প্রতিনিধি, নকলা, শেরপুর

শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, চক্রের আরও দুই সদস্যের নাম প্রকাশ

প্রকাশের সময় : ০৯:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬