ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে ২৯ বিজিবি, ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার

saju Ahamed
  • প্রকাশের সময় : ০৬:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 42

সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে ২৯ বিজিবি, ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ দিনাজপুর জেলার সদর, বিরামপুর, ফুলবাড়ী ও চিরিরবন্দর উপজেলার সীমান্তবর্তী এলাকায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক গতিবিধি শনাক্তকরণ এবং টহল কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ড্রোন প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এ নজরদারি ব্যবস্থার মাধ্যমে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।

এ বিষয়ে, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৯ বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর সকল সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
সাজু আহমেদ

সাজু আহমেদ

জেলা প্রতিনিধি, দিনাজপুর

সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে ২৯ বিজিবি, ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার

প্রকাশের সময় : ০৬:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬