০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​সোনারগাঁওয়ে ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার: ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টার মোঃ ফয়সাল
  • Update Time : ০৯:২৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ২৯ Time View

​নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধারের একটি চাঞ্চল্যকর মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।
​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ঝিনাইদহের মহেশপুর থানার মেইন আলমপুর এলাকার মো. শরিফুল ইসলাম ওরফে শরিফ (৩৫), নেত্রকোনার দুর্গাপুরের মো. হৃদয় মিয়া ওরফে মাইন উদ্দিন (৩৩) এবং গাজীপুরের চাংকিরটেক ভাওয়ালপাড়ার মো. সাইফুল ইসলাম (২১)। এদের মধ্যে শরিফুল ইসলাম ওরফে শরিফ পলাতক রয়েছেন।
​মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের ১৫ ডিসেম্বর রাত আনুমানিক পৌনে আটটার দিকে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ‘রিলাক্স কিং’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা এই মাদকের ওজন প্রায় ৪ কেজি ৬০০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা।
​এ ঘটনায় সোনারগাঁও থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এই রায় দেন।
​রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন। অনাদায়ে তাদের আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

​সোনারগাঁওয়ে ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার: ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

Update Time : ০৯:২৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬