সলঙ্গায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
- Update Time : ১১:৩৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ২ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক। প্রধান বক্তা ছিলেন,সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।
অনুষ্ঠানে বিএনপি,স্বেচ্ছাসেবক দল, যুবদল,ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস ও সাংগঠনিক কার্যক্রম তুলে ধরে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম রফিক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রঞ্জু আহমেদ মুন্সী।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সলঙ্গার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।





















