মেহেরপুরে বিএনপি করার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার হুমকি, বিচার দাবি
- Update Time : ১১:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮ Time View

মেহেরপুর শহরের বাউনপাড়া (৩ নম্বর ওয়ার্ড) এলাকায় রাজনৈতিক কোন্দলের জের ধরে রিপন হোসেন নামের এক যুবককে প্রকাশ্যে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী রিপন হোসেন জানান, গত ৮ সেপ্টেম্বর (২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে তিনি নিজ এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় নাঈম ও নাহিদের নেতৃত্বে একদল হামলাকারী তাঁর পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা রিপনের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে।
রিপন হোসেনের দাবি, মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার কারণেই তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে। মারধরের একপর্যায়ে হামলাকারীরা তাঁকে এলাকা ছেড়ে যাওয়ার এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
ঘটনার পর পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। এই সন্ত্রাসী হামলায় জড়িত নাঈম, নাহিদসহ অন্যান্য অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী ও তাঁর পরিবার।
























