১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় ১১১টি শিক্ষা প্রতিষ্ঠানে এমপি ফাহিম চৌধুরীর ক্রীড়া সামগ্রী বিতরণ

রিপোর্টার নোমান আহমেদ
  • Update Time : ১০:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ১৪ Time View

শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
​আজ নকলা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১১১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
​অনুষ্ঠানে নকলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​উপস্থিত বক্তারা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ক্রীড়া চর্চার উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সংসদ সদস্যের এই সময়োপযোগী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখবে।

Tag :

Please Share This Post in Your Social Media

নকলায় ১১১টি শিক্ষা প্রতিষ্ঠানে এমপি ফাহিম চৌধুরীর ক্রীড়া সামগ্রী বিতরণ

Update Time : ১০:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬