১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তালায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিতঃ

রিপোর্টার শাহিনুর ইসলাম
  • Update Time : ০৯:৫৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ১৬ Time View

‘চলো একসাথে গড়ি খেশরা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা তালা উপজেলা খেশরা ইউনিয়নে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ (GPA-5) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার​(২২শে আগস্ট) বিকাল ৫টায় শালিখা কলেজ অডিটোরিয়ামে খেশরা ইউনিয়ন যুব জামায়াতের আয়োজনে ও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলী হুসাইন এর সার্বিক তত্ত্বাবধানে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, জামায়াতে ইসলামী তালা উপজেলা আমির মাওলানা মফিদুল ইসলাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খেশরা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ফুল ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
বক্তারা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তোমাদের এই অর্জন পুরো খেশরা ইউনিয়নের গর্ব। আগামী দিনে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠে সমাজ ও দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকরা এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

তালায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিতঃ

Update Time : ০৯:৫৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬