ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ডেন্টিস্ট পরিচয়ধারী আজিজুল

স্টাপ রিপোর্টার:দেলোয়ার হোসেন , গাজীপুর

  • প্রকাশের সময় : ০৭:১০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 10

গাজীপুর সদর উপজেলায় এক নারীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে আজিজুল হক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মনিপুর বাজারের ‘আর রহমান ডেন্টাল কেয়ার’ নামের প্রতিষ্ঠানে ডেন্টিস্ট পরিচয়ে চিকিৎসাসেবা দিতেন বলে অভিযোগ রয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী (৩০) তাঁর ফুফুর দাঁতের চিকিৎসা করাতে গিয়ে আজিজুলের সঙ্গে পরিচিত হন। পরে বিভিন্ন সময়ে তাঁকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করা হতো বলে অভিযোগ করেন ওই নারী।

এজাহারে বলা হয়, গত ৯ সেপ্টেম্বর হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশার জন্য অপেক্ষার সময় আজিজুল ও তাঁর সহযোগী মুরাদ হোসেনের সঙ্গে ওই নারীর দেখা হয়। জরুরি কথা বলার কথা বলে তাঁকে সদর উপজেলার নৌলাপাড়া এলাকার দিবানিশী মোড়ে ডেকে নেওয়া হয়। পরে একটি ঘরে আটকে রেখে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ৯ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ওই নারীকে আটকে রাখা হয়। একপর্যায়ে অভিযুক্তরা বাইরে গেলে কৌশলে পালিয়ে ভবানীপুরে ছোট বোনের ভাড়া বাসায় আশ্রয় নেন তিনি। পরে থানায় অভিযোগ করেন।

পুলিশ জানায়, আজিজুল এর আগেও ভুয়া চিকিৎসক-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন নারীকে যৌন হয়রানির অভিযোগও রয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, আজিজুল নিজেকে সাংবাদিক ও জামায়াতের কর্মী হিসেবেও পরিচয় দিতেন। প্রায় এক বছর আগে তাঁকে দলীয় কর্মী থেকে বহিষ্কার করা হয়েছিল বলে ওয়ার্ড জামায়াতের সভাপতির একটি ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, আজিজুল নিজেকে ডেন্টিস্ট, হাকিম ও চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা করতেন। তাঁর যোগাযোগ কার্ডে চর্ম ও যৌনরোগ, হাঁপানি, বাতব্যথা, বন্ধ্যত্ব, মৃগীরোগ, কিডনিতে পাথর এবং স্তন ও জরায়ুর টিউমারসহ বিভিন্ন রোগের চিকিৎসার কথা উল্লেখ রয়েছে। তবে এসব চিকিৎসা দেওয়ার জন্য তাঁর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও স্বীকৃত পেশাগত নিবন্ধন ছিল কি না, তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, ধর্ষণের ঘটনার পর থেকে আজিজুল আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মনিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

গাজীপুরে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ডেন্টিস্ট পরিচয়ধারী আজিজুল

প্রকাশের সময় : ০৭:১০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬