ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বোদা বাজারে উচ্ছেদ ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

admin
  • প্রকাশের সময় : ০৫:০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 28

পঞ্চগড়ের বোদা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, শাকসবজির বাজার পুনর্বিন্যাস এবং বোদা বাসস্ট্যান্ড এলাকার সৌন্দর্যবর্ধনসহ সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
​পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বোদা বাজার ধানহাটি, পানহাটি ও বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং চলমান কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
​এ সময় উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিষয়ে মানবিক অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, উচ্ছেদ অভিযানে যেসব ব্যবসায়ীর দোকানপাট অপসারণ করা হয়েছে, তাঁদেরকে দ্রুত পুনর্বাসনের আওতায় আনতে হবে। যাতে তারা পুনরায় নিজেদের দোকান ফিরে পাওয়ার সুযোগ পান, সে বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
​পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
admin

বোদা বাজারে উচ্ছেদ ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৫:০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬