ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

Md. Khosru Noman
  • প্রকাশের সময় : ০৮:৪০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 48

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৯০ প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ৮৬ প্লাটুন মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে এবং বাকি চার প্লাটুন প্রয়োজনে মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। মোতায়েনের মধ্যে সবচেয়ে বেশি সদস্য রয়েছেন গোপালগঞ্জে। সেখানে আগে থেকেই একটি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছিল। পরিস্থিতি বিবেচনায় সেখানে অতিরিক্ত একটি বিজিবি ব্যাটালিয়ন মোতায়েনের কার্যক্রমও শুরু হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। বিশেষ করে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, শিল্পাঞ্চল এবং জনসমাগমপূর্ণ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তার নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে সদস্যরা দায়িত্ব পালন করছেন।
মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যাশা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ খসরু নোমান

মোঃ খসরু নোমান

স্টাফ রিপোর্টার, ঢাকা

৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

প্রকাশের সময় : ০৮:৪০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬