০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল পরিমাণ হেরোইনসহ মেহেরপুরের ‘মাদক সম্রাট’ ঝন্টু ও তার ২ সহযোগী গ্রেপ্তার

রনি আহমেদ মেহেরপুর জেলা প্রতিনিধি
  • Update Time : ০৭:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ২৭ Time View

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের চিহ্নিত মাদক সম্রাট ও ব্যবসায়ী হিসেবে পরিচিত ঝন্টু বিশ্বাসকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক হেরোইনসহ আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। একই সাথে তার দুই সহযোগী শফিকুল ইসলাম পটল ও শামীম রেজাকেও গ্রেপ্তার করা হয়েছে।
​গত রবিবার (১৯ জুলাই) দুপুরের দিকে কুলবাড়িয়া গ্রামের ঠাকুরপাড়ার নিজ বাসা থেকে বিক্রির জন্য হেরোইন প্যাকেজিং করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
​সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ঝন্টু বিশ্বাসের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং সংবাদ প্রকাশের জেরে স্থানীয় সাংবাদিক ও পুলিশকে হত্যার হুমকি দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে।
​তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে ঝন্টুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হেরোইন প্যাকেজিং করা অবস্থায় ঝন্টু ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। ডোপ টেস্টে তাদের ফলাফল পজিটিভ এসেছে।
​এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা (মামলা নং- ২৮/১৯৯) রুজু করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)-এর ৮(ক) ও ১৬/৩৮ ধারায় মামলা দায়ের শেষে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
​ওসি হুমায়ুন কবীর জানান, এলাকাকে মাদকমুক্ত করতে ‘মাদক নির্মূল কমিটি’র সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

বিপুল পরিমাণ হেরোইনসহ মেহেরপুরের ‘মাদক সম্রাট’ ঝন্টু ও তার ২ সহযোগী গ্রেপ্তার

Update Time : ০৭:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬