হালিশহরের সেই যুবদল নেতা নুরু গ্রেপ্তার: বলাৎকারের ভিডিও ধারণ ও ভয়ংকর ব্ল্যাকমেইলের তাণ্ডব!
- প্রকাশের সময় : ০৬:৪৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 18

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় দায়ের করা চাঞ্চল্যকর অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি ও যুবদল নেতা নুর হোসাইন নুরকে (৩৮) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাব-৭ ও র্যাব-১০-এর যৌথ আভিজাতিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ মিনিটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানাধীন বাদামতলী এলাকার হাজী আফছার করিম সুপার মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নুর হোসাইন নুর চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা এলাকার সারেং বাড়ির মৃত নুর আলমের ছেলে। সে দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং যুবদলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ক্ষমতার অপব্যবহার ও জঘন্য অপরাধের অভিযোগ
অভিযোগে জানা যায়, ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে যুবদল নেতা নুর অত্যন্ত বেপরোয়া হয়ে ওঠে। সে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর চড়াও হয়ে মারধর ও জোড়পূর্বক বলৎকার করত। কেবল বলৎকার করেই ক্ষান্ত হয়নি, অপরাধের প্রমাণ হিসেবে ঘটনার ভিডিও ধারণ করে রাখত এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করত। দীর্ঘদিন ধরে রাজনৈতিক পদের প্রভাব খাটিয়ে সে এই বিকৃত ও জঘন্য অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
তার এসব অপকর্ম ও জঘন্য কাণ্ড সামনে আসার পর স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজন রাজনৈতিক নেতার এমন ঘৃণ্য অপরাধের ঘটনা প্রকাশিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আইনি পদক্ষেপ ও সর্বোচ্চ শাস্তির দাবি
পুলিশ সূত্রে জানা যায়, হালিশহর থানায় তার বিরুদ্ধে মামলা নম্বর-০৩ (তারিখ: ১২ অক্টোবর ২০২৬) দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(১)/৩০ ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ডিএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ।
এলাকাবাসী ও সচেতন মহল এই যুবদল নেতার দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির জোরালো দাবি জানিয়েছেন























