ঈদগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- প্রকাশের সময় : ০৩:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 19

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁওয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসন, ঈদগাঁওয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা।
এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন, এ দেশের সিপাহী-জনতার অসামান্য ঐক্য ও দেশপ্রেম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
তারা আরও বলেন, জাতীয় ঐক্য, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় বক্তারা সকল ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে এবং একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়।


























