ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় একাধিক অভিযানে গ্রেপ্তার ১৫ জন, রূপনগর, বনশ্রী ও ক্যান্টনমেন্টে বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় ডিএমপির অভিযান।

Md. Khosru Noman
  • প্রকাশের সময় : ০৬:৫৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 33

সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

পুলিশের তথ্য অনুযায়ী, রোববার দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে রাজধানীর রূপনগর থানা ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল (২৭) নামে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সোমবার সকাল ৭টার দিকে রামপুরার বনশ্রী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে, গত ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানাধীন গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ক্যান্টনমেন্ট থানা পুলিশ চারজন, গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনকে গ্রেপ্তার করে।

সব মিলিয়ে রাজধানীর পৃথক এসব ঘটনায় মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ খসরু নোমান

মোঃ খসরু নোমান

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় একাধিক অভিযানে গ্রেপ্তার ১৫ জন, রূপনগর, বনশ্রী ও ক্যান্টনমেন্টে বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় ডিএমপির অভিযান।

প্রকাশের সময় : ০৬:৫৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬