শিরোনামঃ
মতিঝিল বিভাগে ডেমপির বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬৫
- প্রকাশের সময় : ০৮:২৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 24

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার (০৯ নভেম্বর) দিনব্যাপী এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, মতিঝিল বিভাগের অধীনস্থ বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। থানাভিত্তিক গ্রেফতারকৃতদের সংখ্যা নিচে তুলে ধরা হলো:
পল্টন থানা: ১৯ জন
সবুজবাগ থানা: ১৬ জন
শাহজাহানপুর থানা: ১৪ জন
রামপুরা থানা: ০৮ জন
মতিঝিল থানা: ০২ জন
খিলগাঁও থানা: ০৩ জন
মুগদা থানা: ০৩ জন
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
























