সমাজসেবক মোঃ রেজাউল ইসলাম টিটু তালুকদারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ।
- প্রকাশের সময় : ০৯:৩৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 42

সমাজসেবক মোঃ রেজাউল ইসলাম টিটু তালুকদারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ।
মোঃ শফিউল আলম রাশেদ
ঝালকাঠী জেলা প্রতিনিধি:
১০ নভেম্বর ২৬ (মঙ্গলবার) ঝালকাঠি সদর উপজেলার ৩নং নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মডেল টেস্ট পরীক্ষায় অংশ নেওয়া প্রায় একশত জন শিক্ষার্থীর মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। নবগ্রাম ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক,ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য,নির্বাচিত জনপ্রতিনিধ ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজাউল ইসলাম টিটু তালুকদারের সহযোগিতায় এই খাবার বিতরণ করা হয়।
এলাকার মানুষের সেবা, সামাজিক উন্নয়ন এবং দরিদ্র। শিক্ষার্থীদের শিক্ষার প্রসারে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলা এই নেতার মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। পরীক্ষার বিরতিতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়ার পাশাপাশি, তিনি নিয়মিত দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, ও অসচ্ছল পরিবারগুলোর বিবাহোত্তর সাহায্যসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আর্থিক অনুদান প্রদান করে আসছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর এই মানবিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্ত করে জানান, নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
এলাকার উন্নয়নে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সততা দিয়ে কাজ করার অঙ্গীকার করে তিনি বাউকাটিসহ সমগ্র নবগ্রামবাসীর নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন। একই সাথে মাদকবিরোধী অবস্থানে থেকে যুবসমাজকে সঠিক পথে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই সমাজসেবক।

























