কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুল লতিফ ভজু
- প্রকাশের সময় : ১০:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 7

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুল লতিফ ভজু।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুসংহত করা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
পাঁচগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরজামাল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা পাঁচগাছি ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, দলীয় ঐক্য সুসংহত রাখা, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সভা শেষে আসন্ন পাঁচগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মো. আব্দুল লতিফ ভজুর নাম ঘোষণা করা হয়। এ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে তাঁর নাম সামনে আনেন স্থানীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

























