০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তালায় শতবর্ষী দীঘি দূষণের কবলে,ভোগান্তি জনসাধারণের

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি:
  • Update Time : ০১:০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / ১১ Time View

সাতক্ষীরার তালা উপজেলার বোস নামক দীঘিটি দূষণের কবলে ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার জনসাধারণের। শতবর্ষী দীঘিটি উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামে অবস্থিত। দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

সরেজমিন দেখা গেছে,৩.১০ একরের উপরে অবস্থিত এই দীঘি সম্পূর্ণ কচুরিপানায় ভরে আছে। ভরা বর্ষা মৌসুমে দীঘিতে পানি নেই বললেই চলে। যেটুকু পানি আছে দেখতে কালো তৈল বর্ণ। না য়ায গোসল করা, না যায় হাত মুখ ধৌত করা। সরকারি দীঘিকে কেন্দ্র করে গড়ে ওঠেছে মসজিদ,গ্রাম্য বাজার,পানি শোধনাগার। 

অন্যদিকে সাতক্ষীরা জেলা পরিষদের জায়গায় অবস্থিত এই জলাশয় এখন মশা এবং বিষাক্ত সাপের বিচারণ স্থল।

স্থানীয় গাজী টি স্টোরের স্বত্বাধিকারী আইয়ুব গাজী বলেন,’এই জলাশয়ের পানি দিয়ে চা তৈরি করতাম। দূষিত হওয়ায় এখন করা সম্ভব হয় না।’

মতিয়ার সরদার বলেন,’আশপাশের পাঁচ গ্রামের মানুষ এখান থেকে রান্না করার কাজে পানি নিতে আসতো। এখন তারা জার (কেনা পানি) কিংবা টিউবওয়েলের পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এজন্য একদিকে অর্থের অপচয় সেই সাথে অধিকাংশ টিউবওয়েলর পানিতে আর্সেনিক থাকায় স্বাস্থ্যগত সমস্যার মুখোমুখি হতে হয়। মানুষের দৈনন্দিন কাজে জলাশয়ের পানির প্রয়োজন অপরিহার্য। অত্যাধুনিক সোলার প্যালেল যুক্ত পানি শোধনাগারটি বিকল হয়ে পড়ে আছে। যার কারণে সুপেয় পানি সংকট তীব্র আকার ধারণ করেছে।’

স্থানীয় ১০৬ বছর বয়স রজব আলী গল্দার বলেন,’পার্শ্ববর্তী খলিশখালী গ্রামের প্রভাবশালী জমিদার গোপাল বোস এলাকার সুপেয় পানি সংকট লাঘবের জন্য দীঘিটি খনন করেন। সেই থেকে জলাশয়টির নাম বোস দীঘি। ১৯৫০ সালে জমিদারী প্রথা বিলুপ্তি হলে পূর্ব বাংলা সরকার দীঘিটি সরকারি বলে ঘোষণা করে। এই সুদীর্ঘ সময়ে দীঘির কোন সংস্কার করা হয় নাই। ফলে ভরাট ও দূষণের কারণে আজ মৃত অবস্থা।

এক সময়ের জনসাধারণে উপকারের জন্য খনন করা দীঘি কালের পরিক্রমায় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।’

মাগুরা ইউনিয়ন যুবদলের সভাপতি জি এম শাহীন আলম বলেন,’সস্প্রতি সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সরেজমিনে দীঘিটি পরিদর্শন করেন।’

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন,’বিষয়টি সর্ম্পকে তিনি অবগত আছেন। অগ্রাধিকার ভিত্তিতে দীঘিটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’

দীঘিটি অবিলম্বে সংস্কারের উদ্যোগ গ্রহণ করে জনসাধারণের দূর্ভোগ লাঘবের দাবী জানান স্থানীয়রা।

Tag :

Please Share This Post in Your Social Media

তালায় শতবর্ষী দীঘি দূষণের কবলে,ভোগান্তি জনসাধারণের

Update Time : ০১:০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬