ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের আগমনী বার্তায় অতিথি পাখির কলকাকলিতে মুখর সিরাজগঞ্জ

K. MRIMAN ISLAM
  • প্রকাশের সময় : ০৬:৫০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 62

প্রতিনিধিঃ শীতের আগমনী বার্তা নিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন জলাভূমিতে আসতে শুরু করেছে নানা প্রজাতির পরিযায়ী পাখি। তাদের ডানা ঝাপটানো, জলকেলি আর কলকাকলিতে মুখর হয়ে উঠছে বিল, নদী ও চরাঞ্চল। কোথাও ঝাঁকে ঝাঁকে বালিহাঁসের বিচরণ, কোথাও পানকৌড়ির ডুবসাঁতার, আবার কোথাও খাবারের সন্ধানে জলাশয়ের কিনারে সারিবদ্ধ বকের দল। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীরা।

সাইবেরিয়াসহ বিশ্বের বিভিন্ন শীতপ্রধান অঞ্চল থেকে তীব্র শীত এড়াতে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসে এসব পরিযায়ী পাখি। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে তারা বেছে নেয় দেশের নদ-নদী, বিল, হাওর ও জলাভূমি। এরই ধারাবাহিকতায় শীত মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই সিরাজগঞ্জের বিভিন্ন জলাভূমিতে দেখা মিলতে শুরু করেছে অতিথি পাখির।

মৎস্যভাণ্ডারখ্যাত তাড়াশের বিস্তীর্ণ চলনবিল এবং যমুনা নদীর চরাঞ্চলে এরই মধ্যে বক, বালিহাঁস, পানকৌড়ি ও শামুকখোলসহ বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনা বেড়েছে। সাধারণত বিল ও যমুনা নদীর পানি কমতে শুরু করলে এসব পাখির বিচরণ বাড়ে। তবে এবার কিছুটা আগেই তাদের উপস্থিতি চোখে পড়ছে।

ভোরের আলো ফুটতেই খাবারের সন্ধানে জলাশয়, বিলের কিনারা ও আশপাশের ফসলি জমিতে জড়ো হচ্ছে পাখির ঝাঁক। দিনের বেশির ভাগ সময় জলাশয়ে খাবার সংগ্রহ ও বিশ্রামে কাটিয়ে বিকেলে তারা ফিরে যাচ্ছে নিরাপদ আশ্রয়ে। পাখির এমন অবাধ বিচরণে জলাভূমিগুলো ফিরে পাচ্ছে প্রাণচাঞ্চল্য। প্রকৃতির এই দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও প্রকৃতিপ্রেমীরা।

সৌন্দর্যের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা

অতিথি পাখির আগমন শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, জলাভূমির জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব পাখি জলজ কীটপতঙ্গ ও ক্ষতিকর পোকামাকড় খেয়ে খাদ্যশৃঙ্খল সচল রাখতে সহায়তা করে। পাশাপাশি কিছু প্রজাতির পাখি বীজের বিস্তারেও ভূমিকা রাখে। জলাভূমিতে পাখির উপস্থিতি ওই এলাকার প্রাকৃতিক পরিবেশের সুস্থতারও একটি গুরুত্বপূর্ণ নির্দেশক।

তবে অতিথি পাখির আগমনে প্রকৃতি যখন নতুন সাজে সেজে উঠছে, তখনই সক্রিয় হয়ে উঠছে একশ্রেণির অসাধু শিকারি। বিভিন্ন এলাকায় জাল ও খাঁচা পেতে কিংবা খাবারের প্রলোভন দেখিয়ে পাখি শিকারের অভিযোগ রয়েছে। ফলে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে আসা পাখিগুলো নতুন করে বিপদের মুখে পড়ছে।

পরিবেশবাদী সংগঠন ‘স্বাধীন জীবন’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক নাছিম বলেন, ‘পাখি প্রকৃতির অলংকার। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে পরিযায়ী পাখির বাংলাদেশে আগমন আমাদের পরিবেশ ও প্রকৃতির জন্য আশীর্বাদ। এসব পাখি ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসল রক্ষায় ভূমিকা রাখে। পাশাপাশি জলজ পরিবেশ, মাছের উৎপাদন এবং মাটির উর্বরতা বৃদ্ধিতেও সহায়তা করে। তাই অতিথি পাখি শিকার বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।’

বাটপার সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন ‘মুক্তজীবন’-এর সভাপতি দীপক কুমার কর বলেন, ‘অতিথি পাখি শুধু চলনবিলের সৌন্দর্য নয়, জলাভূমির পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষারও গুরুত্বপূর্ণ অংশ। তারা জলজ কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, বীজের বিস্তার ও প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল সচল রাখতে ভূমিকা রাখে। তাই অতিথি পাখি শিকার বন্ধ এবং তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা জরুরি। মনে রাখতে হবে, পাখি রক্ষা মানে চলনবিলের প্রকৃতি ও পরিবেশ রক্ষা।’

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্ত বলেন, ‘অতিথি পাখি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষিতেও ইতিবাচক ভূমিকা রাখে। এসব পাখি ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলায় জমিতে কীটনাশকের ব্যবহার কমানোর সুযোগ তৈরি হয় এবং কৃষকদের উৎপাদন খরচও কমে। এ ছাড়া পাখির বিষ্ঠা জমিতে চমৎকার প্রাকৃতিক সারের কাজ করে।’

পরিবেশবিদদের মতে, পরিযায়ী পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত করা শুধু বন্যপ্রাণী সংরক্ষণের বিষয় নয়, বরং সামগ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষারও অপরিহার্য অংশ। এ জন্য চলনবিল ও যমুনার চরাঞ্চলে পাখি শিকার রোধে নিয়মিত নজরদারি, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচলিত বন্যপ্রাণী সংরক্ষণ আইন কঠোরভাবে বাস্তবায়ন করা জরুরি।

শীতের আগমনে অতিথি পাখির কলকাকলিতে আবারও প্রাণ ফিরে পাচ্ছে সিরাজগঞ্জের জলাভূমিগুলো। প্রকৃতির এই অপার সৌন্দর্য যেন অক্ষুণ্ন থাকে, সে জন্য পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এখন সময়ের দাবি।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
কে এম রিমান ইসলাম

কে এম রিমান ইসলাম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

শীতের আগমনী বার্তায় অতিথি পাখির কলকাকলিতে মুখর সিরাজগঞ্জ

প্রকাশের সময় : ০৬:৫০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬