চাটমোহর উপজেলার নবাগত নির্বাহী অফিসার খালিদ হাসান এর স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময়
- প্রকাশের সময় : ১০:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 25

চাটমোহর উপজেলার নবাগত নির্বাহী
অফিসার খালিদ হাসান এর স্থানীয়
সংবাদকর্মীদের সাথে মতবিনিময়
***************************************
চাটমোহর উপজেলার নবাগত নির্বাহী
অফিসার খালিদ হাসান আজ ১৮ নভেম্বর বিকেলে স্থানীয় সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। তিনি শুরুতেই শুভেচ্ছা
বক্তব্য দেন এবং স্থানীয় সংবাদ কর্মীদের পরিচয়সহ চাটমোহরের সার্বিক অবস্থা জানতে চান।তিনি মনোযোগসহকারে উপস্থিত স্থানীয় সংবাদকর্মীদের কথা শোনেন এবং নোট করেন। এ সময় চাটমোহর উপজেলা সহকারী কমিশনার
ও চাটমোহর পৌর প্রশাসক মো: মজিবুর রহমান
উপস্থিত ছিলেন। তিনি চাটমোহর পৌরসভা সংক্রান্ত বিষয়গুলো নোট করেন। এ মতবিনিময়
সভায় স্বানীয় পত্রিকার সম্পাদকবৃন্দসহ বিভিন্ন
পত্রিকার চাটমোহর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। স্থানীয় সংবাদকর্মীরা চাটমোহরের মাদক,বিভক্ত রাজনীতি,অনিয়ম ও অব্যবস্থাপনা চাটমোহরের ইতিহাস -ঐতিহ্য এবং উন্নয়নসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। মতবিনিময় শেষে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার তার সমাপনী বক্তব্যে বলেন,তিনি তার পক্ষ থেকে সম্ভাব্য সকল কাজ করার চেষ্টা করবেন। তিনি স্থানীয় সংবাদ কর্মীদের আশ্বস্ত করে বলেন, আরো কোন কথা থাকলে ফোনে অথবা সরাসরি বলতে পারবেন।
























