ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তি ও স্থিতিশীলতা রক্ষার প্রত্যয়ে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ১০:৩৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 27

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের উদ্যোগে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এই কর্মসূচি পালিত হয়।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি সুজাউদ্দৌলা সুজা এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর সুদক্ষ ও প্রাণবন্ত নেতৃত্বে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জনদুর্ভোগ এড়িয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে মিছিলটি পরিচালনার মাধ্যমে তিনি ইতিবাচক সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে যুবদল রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যুবদলের প্রতিটি নেতাকর্মী সবসময় জনগণের পাশে থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি রবিউল করিম বিপ্লব এবং সাংগঠনিক সম্পাদক রায়হান শরিফ হলুদ। এছাড়াও জেলা ও বিভিন্ন উপজেলা যুবদলের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু প্রোগ্রামটি সফল করার জন্য উপস্থিত সকল নেতাকর্মী, সমর্থক ও সহযোগিতাকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। তিনি বলেন, নেতাকর্মীদের এই ঐক্য ও স্বতঃস্ফূর্ত ভালোবাসাই আগামী দিনে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে যুবদলকে আরও শক্তিশালী করবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

শান্তি ও স্থিতিশীলতা রক্ষার প্রত্যয়ে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের সময় : ১০:৩৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬