মধুখালীতে একতারা সঙ্গীত একাডেমির মাসিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- Update Time : ১০:৩৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ২৭ Time View

ফরিদপুরের মধুখালীতে ‘একতারা সঙ্গীত একাডেমির’ আয়োজনে মাসিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯টায় একাডেমির নিজস্ব কার্যালয়ে বিভিন্ন বিষয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত থেকে বিচারকার্য পরিচালনা করেন অধ্যক্ষ বাবু বিষ্ণুপদ চক্রবর্তী।
একাডেমির পরিচালক মো. নাহিদ হাসান সোহেলের পরিচালনায় এবং অভিভাবকবৃন্দের উপস্থিতিতে প্রতিযোগিতাটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিচারক ও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মিহির কুমার গাঙ্গুলী, মো. নাহিদ হাসান সোহেল, কপিল নাগ, সুমন সরকার ও দুলাল চৌধুরী প্রমুখ।
প্রতিযোগিতার বিভাগসমূহ:
সংগীত বিভাগ: ক, খ, গ, ঘ এবং ঙ—মোট ৫টি গ্রুপে সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৃত্য বিভাগ: নৃত্য বিভাগে মোট ২টি গ্রুপে প্রতিযোগীরা অংশ নেয়।
পরিচালকের বাণী:
উদ্বোধনী বক্তব্যে একাডেমির পরিচালক মো. নাহিদ হাসান সোহেল বলেন, শিশুদের নিয়মিত একাডেমিমুখী হতে হবে, নিয়মিত সংগীত চর্চা করতে হবে এবং দেশের সাংস্কৃতিক মূল্যবোধ বাড়াতে হবে। শিশুদের মাঝে সংস্কৃতির বীজ বপন করতেই আমাদের এই নিয়মিত আয়োজন। এ সময় তিনি সকল শিশু শিল্পীকে আরও বেশি করে সংগীত চর্চা করার তাগিদ দেন এবং প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।



















