০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ অভিযানে সরাইলে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী ও ৯ মাদকসেবী গ্রেফতার

রিপোর্টার মোঃ বাদশা মিয়া
  • Update Time : ০৭:২২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ৭৩ Time View

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের এক বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজা ও ইয়াবাসহ এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী এবং ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে পুলিশ।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপান সংবাদের ভিত্তিতে সরাইল থানার একটি আভিযানিক দল উপজেলার কুট্টাপাড়া তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে। অভিযানে সালমা বেগম (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সালমা বেগম আখাউড়া থানার তন্তর এলাকার ভাড়াটিয়া এবং কসবা থানার রামপুর মাইজপাড়ার মৃত ফজলুল হকের মেয়ে।
​অন্যদিকে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আরও ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—দক্ষিণ আরিফাইলের মজিবুর রহমান (২১), রসুলপুরের আবু সোলায়মান (২২), উত্তর আরিফাইলের মোঃ আকাশ মিয়া (২৪) ও সুজন মিয়া (২৪)। তাঁদের কাছ থেকে ২ পুড়িয়া গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন এসআই মোঃ ইউনুছ মিয়া ও এএসআই বেল্লাল হোসেন।
​এছাড়া বেড়তলা এলাকার আবুল হোসেনের কাছ থেকে ৩ পুড়িয়া গাঁজা ও ২ পিস ইয়াবা উদ্ধার করেন এসআই ফারুক আহাম্মদ। বড্ডাপাড়া এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ ইমরান হোসেন সাদিককে (২৪) গ্রেফতার করেন এএসআই সুমন মিয়া।
​পৃথক অভিযানে ধামাউড়া এলাকা থেকে আব্দুল জলিল (২৫), নরসিংহপুর থেকে জাহেদুল ইসলাম (২৬) এবং নোয়াগাঁও এলাকা থেকে তামিম খানকে (২৬) মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেফতার করে যথাক্রমে এসআই টিপু সুলতান, এএসআই আরফিন জাহান ও এসআই মনির আহমেদ।
​বিষয়টি নিশ্চিত করে সরাইল থানা পুলিশ জানায়, মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বিশেষ অভিযানে সরাইলে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী ও ৯ মাদকসেবী গ্রেফতার

Update Time : ০৭:২২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬