১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাটিরাঙ্গায় ২৩ বিজিবির অভিযানে দুই বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলি সহ প্রায় পাঁচ কোটি টাকার আইস জব্দ

রিপোর্টার জয়নাল আবেদীন
  • Update Time : ১১:১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ১৩ Time View

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়ায় যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)-এর বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে ২৩ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ বিজিবির একটি বিশেষ টহল দল রাতে গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন।
তবে বিজিবির টহল দলকে দেখে মোটরসাইকেলটি প্রথমে গতি কমালেও পরে দ্রুত ঘুরে তাইন্দংয়ের দিকে পালিয়ে যেতে শুরু করে। এ সময় বিজিবির টহল দল মোটরসাইকেলটির পিছু নেয়।
প্রায় দুই থেকে তিন কিলোমিটার ধাওয়া করার একপর্যায়ে মোটরসাইকেলটি মূল সড়ক ছেড়ে বিরাশিটিলার সড়কে ঢুকে পড়ে। পরে রাস্তার পাশের একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি ফেলে দুই আরোহী পাহাড়ের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিজিবি দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করে। উদ্ধার করা আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে।
পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্র, মাদক ও মোটরসাইকেল আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানা গেছে।
২৩ বিজিবি জানিয়েছে, সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

মাটিরাঙ্গায় ২৩ বিজিবির অভিযানে দুই বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলি সহ প্রায় পাঁচ কোটি টাকার আইস জব্দ

Update Time : ১১:১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬