সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ব্যাপক হতাহতের আশঙ্কা
- Update Time : ০৮:৪২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১৫ Time View

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জানীগাঁও এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে বহু যাত্রী হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আজ সোমবার রাত আনুমানিক ৯টার দিকে জানীগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে বাসটি যাওয়ার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। দুর্ঘটনাটি রাতে ঘটায় ও অন্ধকার থাকায় উদ্ধার কাজে প্রাথমিক বেগ পেতে হয়। স্থানীয়দের ধারণা, বাসে থাকা অনেক যাত্রীই গুরুতর আহত হয়েছেন এবং নিহতের ঘটনা ঘটে থাকতে পারে।
ঘটনার পর পরই স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
(দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও হতাহতের প্রকৃত সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।)



















