ফুলবাড়ীতে উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
- Update Time : ০৮:২৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ Time View

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে ফুলবাড়ী উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
মিছিল শেষে নিমতলা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিলে নেতৃত্ব দেন ফুলবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মিলন ও যুগ্ন আহবায়ক আব্দুর রহমান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল,ফুলবাড়ী উপজেলা বিএনপি’র আহ্বায়ক খুরশিদ আলম মতি,যুগ্ন আহ্বায়ক দারুল ইসলাম চৌধুরী,যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, ফুলবাড়ী পৌর বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মানিক মন্ডল,উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী,যুগ্ন আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মুকুলসহ উপজেলা যুবদল,পৌর যুবদল ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চালাচ্ছে একটি মহল,যুবদল দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত আছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল সবসময় মাঠে থাকবে।
কেউ যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে শক্ত হাতে মোকাবেলা করা হবে।



















