১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নকলায় প্রতিবন্ধী যুবক সজিব মিয়া নিখোঁজ, সন্ধানের আকুল আবেদন
Reporter Name
- Update Time : ১০:৫৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২৯ Time View

নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলায় সজিব মিয়া (প্রতিবন্ধী) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল আনুমানিক ১০টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নকলা উপজেলার ৭ নং টালকী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরকামানীর পাড় (সাইলামপুর) গ্রামের বাসিন্দা এবং সাইলামপুর কাছারি বাজারের লেপ-তোষক ব্যবসায়ী মো. মজিবর রহমানের ছেলে মো. সজিব মিয়া। তিনি প্রতিবন্ধী হলেও নিজের নাম ও ঠিকানা বলতে পারেন। গত শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।
কোনো হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে:
যোগাযোগের নম্বর: 01711-988158
Tag :




















