সলঙ্গা থানা ক্রিকেট দলের নতুন কমিটির অভিষেক ও কেক কেটে শুভ উদ্বোধন
- Update Time : ১১:৪৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ Time View

নিজস্ব প্রতিবেদক:
জমকালো আয়োজনের মধ্য দিয়ে সলঙ্গা থানা ক্রিকেট দলের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সলঙ্গার হক কমপ্লেক্স ভবনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি এস. এম. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কৃতী খেলোয়াড় কে. এম. মারুফ হাসান খোকন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, নবনিযুক্ত অধিনায়ক নাজমুল হোসেন, মারুফ হাসান, সাকিব হোসেন, সুমনসহ ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি উপস্থিত সবাইকে নিয়ে কেক কেটে নতুন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।
প্রধান অতিথি ও কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সলঙ্গা থানা ক্রিকেট দলকে আরও সুসংগঠিত এবং বৃহত্তর পরিসরে এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে নতুন উদ্যম সৃষ্টি এবং তৃণমূলের প্রতিভাবান ক্রিকেটারদের যথাযথ সুযোগ ও প্ল্যাটফর্ম গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।



















