০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলার সম্মেলন ১১ অক্টোবর: প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ আকরাম হোসেন টাঙ্গাইল প্রতিনিধি
  • Update Time : ০৩:২৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ৩৫ Time View

জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন উপজেলা কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে জেলা ইউনিটের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি এম. মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে এতে জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনায় অংশ নেন জেলা ইউনিটের সহ-সভাপতি বোরহান উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ একদিল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মানিক, প্রচার সম্পাদক শাহ আলম সরকার, মির্জাপুর উপজেলা কমিটির সভাপতি মিজানুর রহমান, কালিহাতী উপজেলা কমিটির সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ, ধনবাড়ী উপজেলা কমিটির সভাপতি ইমাম হাসান সোহান, নাগরপুর উপজেলা কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ঘাটাইল উপজেলা কমিটির সভাপতি ইয়ামিন হাসান, ভুয়াপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মামুন সরকার, বাসাইল উপজেলা কমিটির আহ্বায়ক জিয়ারত হক জুয়েল, দেলদুয়ার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান, নাগরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, মধুপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক, কালিহাতী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সরকার, এলেঙ্গা ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম পাপন ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার প্রমুখ।
সভা থেকে আগামী ১১ অক্টোবর (রবিবার) জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা কমিটির বার্ষিক সম্মেলনের তারিখ চূড়ান্ত নির্ধারণ করা হয়। সম্মেলনটি সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
মতবিনিময় সভায় সভাপতি এম. মাসুদুর রহমান মিলন একটি সফল ও স্বার্থক সম্মেলন উপহার দেওয়ার জন্য জেলা ও উপজেলা কমিটির সকল স্তরের নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “একটি সাফল্যমন্ডিত সম্মেলন সকলের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমেই সম্ভব, একা কারও পক্ষে এটি সম্ভব নয়।”
সভায় উপস্থিত নেতৃবৃন্দ উৎসবমুখর পরিবেশে সম্মেলন সম্পন্ন করতে নিজ নিজ অবস্থান থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিশেষে, রাত ৮টায় সভাপতি এম. মাসুদুর রহমান মিলনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।

Tag :

Please Share This Post in Your Social Media

জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলার সম্মেলন ১১ অক্টোবর: প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Update Time : ০৩:২৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬