পূবাইলে তরুণী আফসানা হত্যা: কুষ্টিয়া থেকে ঘাতক স্বামী গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৫:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 74

গাজীপুরের পূবাইলে তরুণী আফসানা আক্তার স্নিগ্ধা (২১) হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ঘটনার পর থেকেই পলাতক থাকা অভিযুক্ত স্বামী মেহেদী হাসান মারুফকে (২৪) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়া জেলা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে আফসানা আক্তার স্নিগ্ধাকে নির্মমভাবে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী মেহেদী হাসান পালিয়ে কুষ্টিয়ায় আত্মগোপন করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুবাইল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান মারুফকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।




















