১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​দোয়ারাবাজার সীমান্তে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা: ৩ বাংলাদেশি আটক, পলাতক ২ পাচারকারী ​সৌরভ মিয়া

সৌরভ মিয়া দোয়ারা বাজার উপজেলার প্রতিনিধ
  • Update Time : ১০:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ১৪ Time View

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশিকে আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের আরও দুই সদস্য পালিয়ে গেছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
​বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির আওতাধীন আরমান ছড়া সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
​আটক ব্যক্তিরা হলেন—যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার মো. আবুল হোসেন (৪২), শার্শা উপজেলার বেনাপোল এলাকার নবিস উদ্দিনের মেয়ে ফাতেমা (১৮) এবং পাচারকারী চক্রের সাথে জড়িত স্থানীয় বাসিন্দা দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে মো. আমির।
​২৮ বিজিবি সূত্রে জানা যায়, আটক আবুল হোসেন ও ফাতেমার ভারতে স্বজন বা আত্মীয়রা রয়েছেন। তাঁদের অবৈধভাবে সীমান্ত পার করে দেওয়ার জন্য চুক্তি করেন স্থানীয় পাচারকারী আমির। ঘটনার দিন নির্ধারিত অর্থের বিনিময়ে তাঁদের ভারতীয় দালালদের হাতে তুলে দিতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাঁশতলা বিওপির বিজিবি সদস্যরা আরমান ছড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে আটক করেন। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের অন্য দুই সদস্য দোয়ারাবাজারের অনিক মিয়া (২৪) ও আলাউদ্দিন (৫৪) কৌশলে পালিয়ে যান।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ সীমান্ত পারাপার ও মানবপাচারের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

​দোয়ারাবাজার সীমান্তে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা: ৩ বাংলাদেশি আটক, পলাতক ২ পাচারকারী ​সৌরভ মিয়া

Update Time : ১০:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬