নকলায় সার্বজনীন গোরস্থানের রাস্তা সলিংকরণ কাজের উদ্বোধন
- Update Time : ১০:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ১৫ Time View

শেরপুরের নকলা উপজেলার পশ্চিম লাভা সার্বজনীন গোরস্থানের তারার দোকানের সম্মুখ থেকে গোরস্থানের ভেতরের রাস্তা সলিংকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
গ্রামীণ অবকাঠামো সংস্কার (টিআর) প্রকল্পের আওতায় ২০২৬–২০২৭ অর্থবছরে এ উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
সম্প্রতি এ প্রকল্পটির ফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা, নকলা পৌরসভার মেয়র পদপ্রার্থী মোহাম্মদ শহিদুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে সংসদ সদস্য বলেন, “গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গোরস্থানের ভেতরের এই রাস্তাটি সলিংকরণের ফলে স্থানীয় মানুষের যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।”



















