১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​মদনে পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

​আফজাল হোসেন শুভ স্টাফ রিপোর্টার
  • Update Time : ১০:৪২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / ১০ Time View

নেত্রকোনার মদনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মদন থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দুটি ভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশের একটি চৌকস দল এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার মনোহরপুর গ্রামের রুহুল আমীনের ছেলে মাইনুল আহম্মেদ মাসুম এবং জাহাঙ্গীরপুর মিতালি রোড এলাকার আজিজুল হকের ছেলে সাকিলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
​মদন থানার পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে এ ধরনের অপরাধবিরোধী ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
​

Tag :

Please Share This Post in Your Social Media

​মদনে পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

Update Time : ১০:৪২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬