১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৫, উদ্ধার গাঁজা ।

আফজাল হোসেন শুভ স্টাফ রিপোর্টার
  • Update Time : ১১:৫১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / ১১ Time View

মাদকবিরোধী অভিযান, জুয়া খেলা ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে পুলিশের তৎপরতা

ময়মনসিংহের মুক্তাগাছায় গত ২৪ ঘণ্টায় থানা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার, পুলিশ আইনের ৩৪ ধারায় আটক এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলামের দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই হাসিবুল হাসানের নেতৃত্বে উপজেলার ধীতুয়া এলাকায় জনৈক সূর্যের খাদ্য মিলের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ২০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য দুই হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রিপন মিয়া (৩৫), মো. বাবলু মিয়া (৩০) ও মো. শরীফ হোসেন (৪২)। তাঁদের বাড়ি ধীতুয়া ও হাতিল এলাকায়।

অন্যদিকে, জুয়া খেলার বিরুদ্ধে অভিযান চালিয়ে এসআই মোহাম্মদ মিঠু মিয়ার নেতৃত্বে উপজেলার দাওগাঁও এলাকায় জনৈক কাছেদের নির্মাণাধীন একটি বসতঘর থেকে জুয়া খেলারত অবস্থায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাসির উদ্দিন (৫০), মো. আব্দুল মান্নান (৬০), মো. আলম হোসেন (২৮), শামছুল হক (৩৫), সাইদুল ইসলাম (৩৪) ও মো. মোশারফ হোসেন (৩৪)। তাঁদের বাড়ি দাওগাঁও পূর্বপাড়া ও পশ্চিমপাড়া এলাকায়।

এ ছাড়া মুক্তাগাছা পৌরসভার মধ্যহিস্যা প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে পুলিশ আইনের ৩৪ ধারায় মো. খাইরুল ইসলাম (৪৫) ও মো. মোশারফ হোসেন (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এসব অভিযানের পাশাপাশি বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মাদকবিরোধী কার্যক্রম, জুয়া প্রতিরোধ এবং অপরাধ দমনে মুক্তাগাছা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

মুক্তাগাছায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৫, উদ্ধার গাঁজা ।

Update Time : ১১:৫১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬