ঝালকাঠী যুব ক্লাবের উদ্যোগে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা
- Update Time : ১১:৫৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / ১১ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ঝালকাঠী যুব ক্লাবের উদ্যোগে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ অক্টোবর ২০২৬ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে শুক্রবার (২৩ অক্টোবর) ঝালকাঠি টাউন হল এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের বিভিন্ন কর্মসূচি, সাংগঠনিক প্রস্তুতি এবং কর্মসূচি সফল করতে সদস্যদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠী যুব ক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহাগ হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগ্রাম ইউনিয়নের জনপ্রতিনিধি, বিশিষ্ট সমাজসেবক ও ঝালকাঠী যুব ক্লাবের সভাপতি মো. রেজাউল ইসলাম টিটু তালুকদার। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির পৃষ্ঠপোষক মো. এখলাস হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠী যুব ক্লাবের সহসভাপতি মো. শফিউল আলম রাশেদ, সহ-সভাপতি মো: মাহবুবুল ইসলাম সবুজ সহ-সভাপতি মো. মুন্না শিকদার, সহ-সভাপতি মো. সৈয়দ রনি ও সহ-সভাপতি মো. জুয়েল জমাদ্দার এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. নিয়াজ মাহমুদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের দপ্তরের দায়িত্বে নিয়োজিত মো. মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ মো. সোহাগ এবং সদস্য মো. মান্নু, মো. নাঈম ইসলাম, মো. সোহেল, মো. জসীম, মো. কামাল, মো. কামার হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য বজায় রেখে পরিকল্পিতভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য তাঁরা আহ্বান জানান। এ সময় উপস্থিত সদস্যরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই ঝালকাঠী যুব ক্লাব বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমসহ জনকল্যাণমূলক উদ্যোগে অংশ নিয়ে আসছে। ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনটির নেতৃবৃন্দ।



















