বোদার সাতখামার ঐতিহাসিক ঈদগাহ মাঠে সীমানা প্রবেশ গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন।
- প্রকাশের সময় : ১১:২১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 36

পঞ্চগড়ের বোদা পৌরসভার সাতখামার ঐতিহাসিক ঈদগাহ মাঠের সীমানা ও প্রবেশ গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক ঈদগাহ মাঠের সভাপতি আলহাজ্ব নূর হোসেন এবং সাধারণ সম্পাদক আবু নাসের মো. শহিদুল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
বোদা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হামিদুল ইসলাম
৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান
সমাজসেবক মো. বাবুল হোসেন ও আহসান মাস্টার
৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আখতারুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন
যুবদল নেতা মামুন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজের প্রতিনিধিরা।
সীমানা ও প্রবেশ গেটের ভিত্তিপ্রস্তর স্থাপনের এই কাজের মধ্য দিয়ে সাতখামার ঐতিহাসিক ঈদগাহ মাঠের উন্নয়ন কার্যক্রমে একটি নতুন মাত্রা যুক্ত হলো।




















