ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক লাইভে সরকারের সমালোচনার অভিযােগে আটক সাথী জামিনে মুক্ত

Abdur Rohim
  • প্রকাশের সময় : ০৯:০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 36

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে সরকার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা এবং পরবর্তী উত্তেজনাকর ঘটনার জেরে কারাগারে পাঠানো নারী উদ্যোক্তা সাথী আক্তার (৩০) জামিন পেয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের ৬ষ্ঠ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলাম ৫০০ টাকা বন্ডে নিজ জিম্মায় তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মোস্তাছিনুর রহমান।

সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার ‘সাথী বিউটি পার্লার’ নামের একটি বিউটি পার্লারের উদ্যোক্তা। এর আগে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সাথী আক্তারকে আদালতে পাঠায় পুলিশ। ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, স্থানীয় কয়েকজন ব্যবসায়ী সাথী আক্তারের কাছে তার বক্তব্যের বিষয়ে জানতে গেলে তিনি তাদের সঙ্গে মারমুখী আচরণ করেন। পুলিশ তার ফেসবুক লাইভের ভিডিও পর্যালোচনা করে সরকারবিরোধী কোনো বক্তব্য পায়নি বলেও জানান তিনি। তবে এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাকে ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়।

এর আগে রোববার (২৫ অক্টোবর) দুপুরে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে একাধিক চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাথী আক্তার। লাইভে তিনি দাবি করেন, সম্প্রতি তার দুটি শোরুম এবং আশপাশের কয়েকটি দোকানের বিদ্যুতের তার ও এসির তার চুরি হয়েছে। এ ছাড়া তার বাসা থেকেও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এসব ঘটনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানান তিনি।

ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশের একপর্যায়ে ভোট দেওয়া নিয়ে অনুশোচনা করেন এবং বিএনপি সরকারের সমালোচনা করেন তিনি। তার লাইভটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

রোববার রাত ৮টার দিকে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় উত্তেজিত জনতা ও রাজনৈতিক কর্মীরা সাথী আক্তারের পার্লারে গিয়ে তার বক্তব্যের বিষয়ে জানতে চান। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পার্লারে ভাঙচুরের আশঙ্কায় স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে হেফাজতে নেয়।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আব্দুর রহিম

আব্দুর রহিম

স্টাফ রিপোর্টার, নীলফামারী

ফেসবুক লাইভে সরকারের সমালোচনার অভিযােগে আটক সাথী জামিনে মুক্ত

প্রকাশের সময় : ০৯:০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬