০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই যুগ পর বৃত্তির গৌরব: ৬২ নং মুন্সিগঞ্জ সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান-২০২৬

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি:
  • Update Time : ০২:৪৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ২০ Time View

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ৬২ নং মুন্সিগঞ্জ সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “কৃতি সম্মাননা অনুষ্ঠান-২০২৬”। দীর্ঘ দুই যুগ পর এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি অর্জন করে বিদ্যালয় ও এলাকার জন্য গৌরব বয়ে এনেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহিন হোসেন।
এবারের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মায়মুন, সাকিব ও মিনাজ। তাদের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সমগ্র মুন্সিগঞ্জ ইউনিয়নে আনন্দের আমেজ বিরাজ করছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ২০ বছর পর এই বৃত্তি অর্জন বিদ্যালয়ের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
এলাকার অভিভাবকরা বলেন, এই অর্জন শুধু তিনজন শিক্ষার্থীর নয়, এটি পুরো মুন্সিগঞ্জ ইউনিয়নের গর্ব। ভবিষ্যতেও বিদ্যালয় থেকে আরও অনেক মেধাবী শিক্ষার্থী বৃত্তি অর্জন করবে—এমন প্রত্যাশা সবার।
অনুষ্ঠি শেষে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

দুই যুগ পর বৃত্তির গৌরব: ৬২ নং মুন্সিগঞ্জ সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান-২০২৬

Update Time : ০২:৪৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬