ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আকুয়া বাইপাসে ৭ জনের প্রাণহানির ঘটনা: গাজীপুর থেকে ঘাতক বাসের চালক গ্রেপ্তার

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ০৪:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 31

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট সাতজন নিহতের মর্মান্তিক ঘটনায় ঘাতক বাসের মূল চালক ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত এক অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক সড়কের আকুয়া বাইপাস সংলগ্ন বাংলাদেশ ব্যাংকের সামনে জামালপুর থেকে ঢাকাগামী ‘রাজীব পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে বেপরোয়া গতিতে ধাক্কা দেয়। বাসের প্রচণ্ড চাপে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন শিশু মারা যান।
নিহতদের মধ্যে চারজনই ছিলেন জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর এলাকার একই পরিবারের সদস্য। কর্মস্থল গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়ে তারা এই দুর্ঘটনার শিকার হন। মর্মান্তিক এই দুর্ঘটনার পর ঘাতক বাসটি ফেলে চালক ইকবাল ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করে। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির অভিযোগে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, ঘটনার পরপরই আসামিরা আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ও বাসচালক ইকবালকে বাসন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যদের বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

আকুয়া বাইপাসে ৭ জনের প্রাণহানির ঘটনা: গাজীপুর থেকে ঘাতক বাসের চালক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৪:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬