ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে ৫০ হাজার তরমুজের চারা নষ্টের অভিযোগ,

Nurul Haque Liton
  • প্রকাশের সময় : ০৭:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 34

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে কৃষকদের রোপণ করা তরমুজের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় তহশিলদার তারেকুল ইসলাম ও ধানখালী ইউনিয়নের কয়েকজন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে।এঘটনায় কৃষকদের ৫০ হাজার তরমুজের চারা প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
১৮ নভেম্বর ২০২৬ ইংরেজি তারিখ রোজ বুধবার সকাল আনুমানিক ১০ ঘটিকের দিকে ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, আসন্ন মৌসুমে তরমুজ চাষের জন্য সাতজন কৃষক প্রায় ১০ কানি জমিতে চাষাবাদের প্রস্তুতি হিসেবে পলিব্যাগে তরমুজের বীজ রোপণ করে চারা উৎপাদন করছিলেন।
কিন্তু তহশিলদার তারেকুল ইসলামের নির্দেশে ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হাওলাদারের নেতৃত্বে একদল লোক এসে ওই তরমুজের চারা নষ্ট করে দেয়। ক্ষতিগ্রস্থ সাত কৃষক হলেন আলতাফ মৃধা,লতিফ মৃধা, দুলাল মৃধা, সোলায়মান মৃধা, হোসেন মৃধা, রব্বানি মৃধা ও জামাল শিকদার। কৃষকদের আরও অভিযোগ, তহশিলদার তারেকুল ইসলাম ঘটনাস্থলে কয়েকজন নারীর গায়ে হাত তোলেন এবং তাঁদের মারধর করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী কৃষকরা জানান, তাঁরা নিজেদের ক্রয়কৃত ও ভোগদখলীয় জমিতে তরমুজ চাষের প্রস্তুতি হিসেবে বীজ থেকে চারা উৎপাদন করছিলেন। কিন্তু কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই তাঁদের কষ্টার্জিত চারাগুলো নষ্ট করা হয়েছে। এতে তাঁরা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ভুক্তভোগী কৃষকদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে তহশিলদার তারেকুল ইসলামসহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত তহসিলদার তারেকুল ইসলাম বলেন,আমি সরকারি আদেশে জমি দেখার জন্য গিয়েছিলাম। চারা নষ্ট করার মত ঘটনা ওখানে ঘটেনি।
এবিষয়ে আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা বলেন,ঘটনাটি সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন বলেন ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
নূরুল হক লিটন

নূরুল হক লিটন

স্টাফ রিপোর্টার, বরগুনা

আমতলীতে ৫০ হাজার তরমুজের চারা নষ্টের অভিযোগ,

প্রকাশের সময় : ০৭:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬