আশুলিয়ায় হেরোইন ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
- Update Time : ১০:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৭ Time View

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ইয়ারপুরের একটি এলাকা ঘেরাও করে অভিযান চালায় আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আশুলিয়াসহ আশেপাশের বিভিন্ন এলাকায় অবৈধ মাদক কেনাবেচা ও সরবরাহের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।









