ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ামতপুরে এসি মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু

মোঃ আব্দুল করিম, নওগাঁ জেলা প্রতিনিধি:
মোঃ আব্দুল করিম, নওগাঁ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১০:২৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 82

​মোঃ আব্দুল করিম, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) মেরামত করার সময় বিদ্যুতায়িত হয়ে আব্দুল গনি পলাশ (৪২) নামের এক মেকানিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
​আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ি গ্রামে বেলাল হোসেনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গনি পলাশ উপজেলার ভাবিচা ইউনিয়নের কালাইডাঙ্গা (ইশ্বরদেবত্তোর) এলাকার ট্রাক ড্রাইভার বাবুর ছেলে।
​পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে শালবাড়ি গ্রামের বেলাল হোসেনের বাড়িতে এসির কাজ করছিলেন পলাশ। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

নিয়ামতপুরে এসি মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : ১০:২৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬