ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে দুই দিনের সফরে আসছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়া হায়দার স্বপন

রিপোর্টার মোঃ শফিউল আলম রাশেদ,
রিপোর্টার মোঃ শফিউল আলম রাশেদ,
  • প্রকাশের সময় : ১০:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 86

দুই দিনের সফরে ঝালকাঠিতে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. জিয়া হায়দার স্বপন।
​সফরসূচি অনুযায়ী, আমতলা রোডস্থ ঝালকাঠি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তিনি দিনের কর্মসূচি শুরু করবেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করবেন। এছাড়া সফরকালে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচিতে তাঁর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
​ড. জিয়া হায়দার স্বপনের আগমনকে কেন্দ্র করে ঝালকাঠি জেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাঁর এই সফরকে সফল করতে ইতিমধ্যে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝালকাঠিতে দুই দিনের সফরে আসছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়া হায়দার স্বপন

প্রকাশের সময় : ১০:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬