১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বতীপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলন

​মোঃ আব্দুল খালেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : ০৯:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ১৩ Time View

মোঃ আব্দুল খালেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সাড়ম্বরে উদযাপনের লক্ষ্যে পার্বতীপুরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
​আজ (৩১ আগস্ট, ২০২৬) কেন্দ্রীয় বাস টার্মিনাল কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা বিএনপি নেতা মোঃ মাহবুব রশিদ সংগ্রাম। তিনি দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচিতে পার্বতীপুর উপজেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার উদাত্ত আহ্বান জানান।
​সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মমিনুল ইসলাম ডাক্তার, বিএনপি নেতা মোঃ মশিউর রহমান, মোঃ গোলাম কিবরিয়া এবং ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়ন বিএনপি-র সাংগঠনিক সম্পাদকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

পার্বতীপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলন

Update Time : ০৯:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬