১০:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিটি ঘরে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার আহ্বান কেসিসি প্রশাসকের

রিপোর্টার শাহিনুর ইসলাম
  • Update Time : ০৯:১৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ১০ Time View

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:
খুলনা মহানগরীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার আশঙ্কাজনক প্রাদুর্ভাব মোকাবিলায় কেবল সড়ক বা ড্রেন নয়, প্রতিটি বাসা-বাড়িতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সোমবার (৩১ আগস্ট) সকালে নগরীর সোনাডাঙ্গা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে তিন মাস আগে থেকেই কাজ শুরু করা হয়েছে। শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি নগরবাসীকে নিরাপদ রাখতে সর্বশক্তি নিয়োজিত করা সত্ত্বেও ডেঙ্গু সংক্রমণ হ্রাসে আশানুরূপ ফল আসছে না।” তিনি আরও উল্লেখ করেন, নগরবাসীকে সুরক্ষিত রাখতে হলে শুধু সড়ক ও ড্রেন পরিষ্কার রাখলেই চলবে না; প্রত্যেকের বাড়ি-ঘর, চারপাশের ঝোপঝাড় ও জমে থাকা বদ্ধ পানি অপসারণ নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সোনাডাঙ্গা থানা এলাকার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে কেসিসি প্রশাসক বন্ধু ও পরিবারের মাঝে ডেঙ্গু বিষয়ে সচেতনতা গড়ে তুলতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার অনুরোধ জানান। পাশাপাশি সপ্তাহে অন্তত একদিন শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাস পরিষ্কারে উদ্যোগী হওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। শিক্ষা প্রতিষ্ঠান থেকেই জনসচেতনতা তৈরি হলে ডেঙ্গু সংক্রমণ হ্রাস পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে ডেঙ্গু বিষয়ক এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
সোনাডাঙ্গা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ভিপি আসাদুজ্জামান মুরাদ, কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, কঞ্জারভেন্সী অফিসার মো. অহিদুজ্জামান খান, শেখ জামিরুল ইসলাম জামিল, সাবেক কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনাসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিটি ঘরে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার আহ্বান কেসিসি প্রশাসকের

Update Time : ০৯:১৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬