০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে দারুসসালাম দাখিল মাদ্রাসার পরীক্ষার হল পরিদর্শনে প্রতিষ্ঠাতা পরিচালক মো. ওয়ায়েস

ইউসুফ চৌধুরী বিল্লু, জেলা প্রতিনিধি,
  • Update Time : ০৯:০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ৯৪ Time View

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুসসালাম দাখিল মাদ্রাসার চলমান পরীক্ষার হল পরিদর্শন করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ ওয়ায়েস (এম.এ)। আজ ৩১ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে তিনি এই পরিদর্শন সম্পন্ন করেন।
​হাজী জালাল আহমেদের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ ওয়ায়েস পরিদর্শনকালে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন। শিক্ষার্থীরা প্রশ্নের মূলভাব অনুধাবন করে সঠিকভাবে উত্তর দিতে পারছে কি-না, তা তিনি সরেজমিনে যাচাই-বাছাই করেন। একই সাথে শিক্ষার্থীদের পড়াশোনায় কোনো ধরনের অসুবিধা হচ্ছে কি-না, সে বিষয়েও বিস্তারিত খোঁজখবর নেন।
​পরিদর্শন শেষে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হওয়ার তাগিদ দেন এবং তাদের ভালো ফলাফলের জন্য বিশেষ দোয়া ও শুভকামনা জানান।
​প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালকের এই আকস্মিক পরিদর্শনে দারুসসালাম দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈদগাঁওতে দারুসসালাম দাখিল মাদ্রাসার পরীক্ষার হল পরিদর্শনে প্রতিষ্ঠাতা পরিচালক মো. ওয়ায়েস

Update Time : ০৯:০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬