০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে মোটরসাইকেল ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার: ৩৫ বোতল স্কাফ ও উইনসিরেক্স উদ্ধার

Reporter Name
  • Update Time : ০৬:৩৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৬ Time View

​রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ৩৫ বোতল স্কাফ, ১ বোতল উইনসিরেক্স, মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৫০০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
​গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ পনির হোসেন (পিতা: মৃত আতাউর রহমান)। তিনি ঢাকা জেলার খিলগাঁও থানার মেরাদিয়া এলাকার বাসিন্দা।
​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনা এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এ.এইচ.এম. সালাউদ্দিন-এর তত্ত্বাবধানে থানা এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
​অভিযানের অংশ হিসেবে ৩০ আগস্ট (২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকার ফোরস্টার ডকের সামনে পাকা রাস্তার ওপর এসআই (নিঃ) মোঃ আলিমুজ্জামান-এর নেতৃত্বে একটি চৌকস দল অবস্থান নেয়। সেখান থেকে সন্দেহভাজন হিসেবে পনির হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে তার সাথে থাকা একটি কালো স্কুলব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল স্কাফ, ১ বোতল উইনসিরেক্স এবং নগদ ৪৮,৫০০ টাকা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।
​রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রূপগঞ্জে মোটরসাইকেল ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার: ৩৫ বোতল স্কাফ ও উইনসিরেক্স উদ্ধার

Update Time : ০৬:৩৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬