গৌরব ও সংগ্রামের ৪৮ বছর: খানসামায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- Update Time : ০৭:৫৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের খানসামায় উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খানসামা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রানবন্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫নং ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ রবিউল আলম তুহিন।
খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক চৌধুরী বিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দলের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা বিএনপির দীর্ঘ সংগ্রাম ও ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে আগামী দিনে দেশ ও জনগণের সেবায় একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


















