০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা”

Reporter Name
  • Update Time : ০৭:৪৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ Time View

মোঃ বিপ্লব ইসলাম স্টাফ রিপোর্টার দিনাজপুর

১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ (কাঞ্চন-১)-এ জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি মহোদয়।

সভায় দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম; জেলা পরিষদ, দিনাজপুরের প্রশাসক অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলালসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম মহোদয়।

সভায় দিনাজপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম, সামাজিক শৃঙ্খলা, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা, অপরাধ দমন ও প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা, মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা এবং জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা”

Update Time : ০৭:৪৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬