০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

জয়নাল আবেদীন মাটিরাঙ্গা প্রতিনিধি,
  • Update Time : ০৫:৩৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সমাবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে জেলা শহরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূইয়া (এমপি)। তাঁর নেতৃত্বে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাটিরাঙ্গা, পানছড়ি, দীঘিনালা, মহালছড়ি, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি, রামগড় ও খাগড়াছড়ি সদরসহ জেলার বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে র‌্যালিতে যোগ দেন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় সমাবেশস্থলে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত বিএনপি গত ৪৮ বছরে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দলের সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের এই দীর্ঘ পথচলা আগামী দিনেও দেশ ও জনগণের কল্যাণে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচি দলীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনসম্পৃক্ত রাজনীতিকে আরও শক্তিশালী করার প্রত্যয় নিয়ে উদযাপিত হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

Update Time : ০৫:৩৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬